Current Bangladesh Time
Wednesday November ৪, ২০২৬ ১১:০৩ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে চো*রের রডের আ*ঘা*তে আহ*ত ৩ : অতঃপর নিজেও গণধো*লা*ইয়ের শিকার
২৬ June ২০২৫ Thursday ৩:৪৭:৪০ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে চো*রের রডের আ*ঘা*তে আহ*ত ৩ : অতঃপর নিজেও গণধো*লা*ইয়ের শিকার


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে ‘চোরকে’ আটক করতে গিয়ে তার রডের আঘাতে আহত হয়েছেন তিনজন। পরে তাকে ধরে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত ১টার দিকে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ওই চোরকে আটক করে পুলিশে দেন।

আহতরা হলেন একই গ্রামের তন্ময় বিশ্বাস (২৯), গপিনাথ হালদার (৩২), প্রমথ ঢালী (৫৫) ও চোর রেজাউল গাজী (৫০)। রেজাউল গাজী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাশবাড়িয়া গ্রামের আনসার গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়া গ্রামের নোমরহাট এলাকায় রাত ১টার দিকে স্থানীয়রা দুজনকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। এসময় তাদের ডাক-চিৎকারে আরও কিছু লোক ছুটে এলে ওই দুজনকে আটকের চেষ্টা করা হয়। এদের মধ্যে একজন পালিয়ে যান। অপরজন রেজাউল গাজীকে আটকের সময় তার হাতে থাকা লোহার রডের আঘাতে তিনজন আহত হন। পরে ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। এর কিছুক্ষণ পর তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ ইন্দুরকানী থানায় নিয়ে যায়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, কুখ্যাত চোর ও একাধিক মামলার আসামি রেজাউল গাজীকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com