Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৪:১৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে ডেঙ্গুতে এক শিশুর মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১৪১
২৮ June ২০২৫ Saturday ৬:৪৪:৩১ PM
Print this E-mail this

বরিশালে ডেঙ্গুতে এক শিশুর মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১৪১


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. তোহা (২) নামের শিশুটি মারা যায়। ওই শিশু ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. সোহেল মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল। ফলে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়াল ১২। এর মধ্যে ছয়জন বরগুনা জেলার বাসিন্দা।

আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এর মধ্যে ৬৮ জনই বরগুনা জেলার। চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬। এর মধ্যে শুধু বরগুনা জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০০ জন।

বরগুনায় গত মার্চ থেকেই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় আছে। গতকাল ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ২৩৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫৪। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭, বরিশাল সদর হাসপাতালে ১০, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, ভোলায় ৩ ও পিরোজপুরে ৯ জন। ঝালকাঠিতে নতুন করে কেউ ভর্তি হননি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বরিশাল বিভাগের অন্য জেলাগুলোয় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com