Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৬:১১ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে দাদনের টাকা না দেওয়ায় জেলেকে হত্যার অভিযোগ
১৩ November ২০২৫ Thursday ৫:২৭:১৮ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে দাদনের টাকা না দেওয়ায় জেলেকে হত্যার অভিযোগ


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে দাদনের টাকা পরিশোধ না করায় মো. মিজানুর রহমান (৪৫) নামের এক জেলেকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১২নভেম্বর) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউদখালী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে মাঝি খালেক শেখের কাছ থেকে মিজানুর রহমান এক মাস আগে সাগরে মাছ ধরার জন্য ৫হাজার টাকা দাদন নেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি সাগরে যেতে না পারায় টাকা ফেরত দিতে পারেননি।

ঘটনার দিন মিজানুর রহমান আত্মীয়ের বাড়িতে তার দাদী ও শাশুড়ীর মৃত্যুসংবাদে রওনা হন। পথে মাঝি খালেক শেখ ও তার ছেলে মহারাজ তাকে আটক করে নিজ বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার পরে খালেক শেখ পুলিশকে জানায়, “মিজানুর আমার ঘরে বিষপান করে মারা গেছেন।”

তবে নিহতের স্ত্রী শাহিনুর বেগম অভিযোগ করেছেন, “আমার স্বামীকে খালেক ও তার ছেলে মহারাজ রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে। পরে তারা বিষ খাওয়ার নাটক সাজিয়েছে।”

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে,অভিযুক্ত খালেক শেখ ও তার ছেলে মহারাজ বর্তমানে পলাতক রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com