Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১০:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » তারেক রহমানের বরিশালে আগমন: অতীতের সব রেকর্ড ভাঙবে জনসভা
১৮ January ২০২৬ Sunday ১০:৩৭:৩৩ PM
Print this E-mail this

তারেক রহমানের বরিশালে আগমন: অতীতের সব রেকর্ড ভাঙবে জনসভা


নগর প্রতিনিধি:

জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মহাসমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে জানিয়েছে বিএনপি নেতারা।

২৬ জানুয়ারির মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান নেতারা।

এসময় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এসময় বক্তব্য দেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় এই সভা হয়।

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। আশা করি সবাই ধানের শীষে ভোট দেবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, বরিশাল বিএনপির ঘাঁটি। এখানে প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা প্রতিযোগিতামূলকভাবে জনগণ নিয়ে বের্লসপার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙে একটি বিশাল জনসমুদ্র পরিণত হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com