Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১২:৫৫ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে জমিতে চাষ কম দেওয়ায় দুই ভাইকে কু’পি’য়ে জ*খ*ম
৫ February ২০২৬ Thursday ৬:৫৫:৩৯ PM
Print this E-mail this

গৌরনদীতে জমিতে চাষ কম দেওয়ায় দুই ভাইকে কু’পি’য়ে জ*খ*ম


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

কৃষি জমিতে চাষ কম দেওয়ার অভিযোগ তুলে পাওয়ার টিলার চালক ও তার ভাইকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা করা হয়েছে। আহতরা হলেন-কলাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম খানের ছেলে টিলার চালক ইমরান খান ও তার ভাই মাহতাব খান।

আহতদের বাবা আব্দুর রহিম খান অভিযোগ করে বলেন-আমার ছেলের টিলার দিয়ে একই এলাকার আফছের আলী হাওলাদারের বোরো ক্ষেতে বুধবার সকালে চাষ দেয়। চাষ খারাপ হয়েছে অভিযোগ তুলে ওইদিন বিকেলে টিলার চালক ইমরানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আফছের। 

একই ঘটনার জেরধরে ওইদিন সন্ধ্যায় প্রথমে ইমরানকে কুপিয়ে জখম করে আফছের হাওলাদারের ছেলে রাকিব, আরিফ ও তার সহযোগিরা। ইমরানের ওপর হামলার খবরপেয়ে তার ভাই মাহতাব ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

অভিযোগ করে তিনি আরও বলেন-এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হামলাকারীরা অভিযোগ উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে অভিযুক্ত আরিফের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার বোন ফাহিমা আক্তার ফোন রিসিফ করে অভিযোগ অস্বীকার করে বলেন-আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েও জমি চাষ দেওয়া হয়নি। যা নিয়ে বাগবিতন্ডা হয়েছে। আমার ভাইয়েরা তাদের ওপর হামলা চালায়নি।

তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com