Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৫:১২ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের ম’র’দে’হ উদ্ধার
২৪ June ২০২৬ Wednesday ৫:১৭:০৮ PM
Print this E-mail this

তালতলীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের ম’র’দে’হ উদ্ধার


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইঁদুপাড়া এলাকায় এক কিশোর জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ২২ জুন নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে সোনাকাটা-ইকোপার্ক সংলগ্ন খাল থেকে মুসা (১৭) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড ও পুলিশ।

নিহত মুসা ফকিরহাট এলাকার একটি জেলে ট্রলারে সাগরে মাছ ধরার কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে মুসা ইঁদুপাড়া এলাকার একটি খালে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে তিনি নিখোঁজ হন। দুপুরের পর থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা খালে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে খালের পাশে নোঙর করা একটি বালুবাহী জাহাজের নিচে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফকিরহাট স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে উদ্ধার করেন। পরে তালতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।

নিহত মুসার মা পাখি বেগম বুক ফাটা আর্তনাদ করে বলেন,আমার ছেলে চার দিন আগে আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে দুলালের ট্রলারে কাজ করতে যায়। যাওয়ার সময় বলেছিল— মা, তোমার মোবাইল ফোনটি আমি নিয়ে যাচ্ছি। তিন-চার দিনের মধ্যে ফিরে এসে তোমাকে দিয়ে দেব। এরপর হঠাৎ খবর পাই সে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।তিনি আরও বলেন আমি আমার সন্তানের মৃত্যুর সঠিক তদন্ত এবং এর পেছনের প্রকৃত কারণ উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে কিশোর জেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com