Home » ভোলা » মনপুরা » মনপুরায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
২৯ June ২০২৬ Monday ১:৩৬:১৭ PM
মনপুরায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় জানাজা শেষে নিহত মনোয়ারা বেগমকে (৪৩) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী।
জানা গেছে, রোববার রাতে ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান মনোয়ারা বেগম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনজিল মোরশেদ জানান, দুর্ঘটনায় আহত গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী