Home » বরিশাল » বাবুগঞ্জ » এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি বাবুগঞ্জের শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও
৪ November ২০২৬ Wednesday ৭:৫৬:৪৮ PM
এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি বাবুগঞ্জের শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাড়ে পাঁচ আনী গ্রামের বাসিন্দা শামীম হাওলাদার (৩৮)। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় এক যুগ ধরে ছোট্ট একটি ঘরে লোহার খাঁচায় বন্দি থেকে মানবেতর জীবনযাপন করছেন এই যুবক।
পরিবারের সদস্যরা জানান, মানসিক ভারসাম্য হারানোর পর শামীমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ অবস্থায় স্ত্রী তার একমাত্র কন্যাসন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান।
বুধবার (৪ নভেম্বর) সরেজমিন দেখা যায়, ইট দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরের প্রবেশপথে লোহার গ্রিল দেওয়া। সেই গ্রিলের ফাঁক দিয়ে নিয়মিত তাকে খাবার দেওয়া হয়।
শামীমের চাচাতো ভাই বাবুল হোসেন যুগান্তরকে বলেন, শামীম আলিম পাশ করে ভালোই সংসার জীবন শুরু করেছিলেন; কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে যাকে সামনে পেতেন, তাকেই মারধর করতেন। এ পরিস্থিতিতে তাকে চার বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এরপর তাকে ছোট্ট একটি পাকা ঘরে লোহার গ্রিল দিয়ে বন্দি করে রাখা হয়।
শামীমের বাবা কালাম হাওলাদার বলেন, ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছি, মানুষের কাছ থেকে ধারদেনা করেছি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি; কিন্তু কোনো কাজ হয়নি।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, মানসিক ভারসাম্যহীন শামীমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি