Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার
১১ November ২০২৬ Wednesday ৪:৩৬:৫০ PM
আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইকে করে শক্তিশালী বোমা বহনের অভিযোগে কাওছার খলিফা নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দল।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার খলিফা। পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লার ইজিবাইকে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তিনি চালককে গাড়ি থামাতে বললে কাওছার গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
পরে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকের পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসআরবি’র ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে। পরে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে দুপুরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ইজিবাইক চালক কাওছার খলিফা ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৯ (১১-১১-২০২৬)।
গ্রেপ্তার কাওছার খলিফা উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। বুধবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা বোমাসহ এক ইজিবাইক চালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে এসআরবি সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ