" />
AmaderBarisal.com Logo

বিষখালী নদীর ভাঙন রোধে মানববন্ধন

বামনা প্রতিনিধি
আমাদেরবরিশাল.কম

২৫ November ২০১৫ Wednesday ৭:১৫:০৮ PM

বিষখালী নদীর ভাঙন রোধে মানববন্ধনবিষখালী নদীর ভাঙন রোধে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে বিষখালী নদী তীরবর্তী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বামনা উপজেলার রামনা ইউনিয়নের বাসিন্দারা।

 
বুধবার দুপুর ১২টায় উপজেলার রামনা ইউনিয়নের পুরান লঞ্চঘাট ভাঙন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিষখালী নদীর ভাঙনে দক্ষিণ রামনা, উত্তর রামনা ও চলাভাঙ্গা গ্রামের বসতভিটা ও কৃষি জমি হারানো গ্রামবাসীসহ সহাস্রাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

 

মানববন্ধনে রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জোমাদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, ভাইস চেয়ারম্যান ফেরদৌস তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু প্রমুখ।

 

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৮ কিলোমিটার দৈর্ঘের রামনা ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার নদী গর্ভে বিলিন হয়ে গেছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন শেল্টারসহ দুই সহ¯্রাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যাবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে এ ভাঙন রোধে যদি কোনো পদক্ষেপ না নেয় তবে সব হারানো ছাড়া রামনা ইউনিয়নবাসীর সামনে আর কোনো পথ খোলা থাকবে না।

 
উল্লেখ্য উপজেলার বিষখালী নদী তীরের রামনা এলাকা কয়েকযুগ ধরে নদী ভাঙনে বিপর্যস্ত। গত কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছেন। ইতোমধ্যে রামনা গ্রামের ১ কিলেমিটার বেড়ি বাধের অর্ধেকাংশ নদীতে বিলীন হয়ে গেছে। রামনা বেড়িবাধটি যেকোন মূহুর্তে পুরো ধসে গিয়ে পাঁচটি গ্রামে জলোচ্ছাসের আশংকা দেখা দিতে পারে।
এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. এসএম শহীদুল ইসলাম বলেন, ভাঙন কবলিত এলাকা সম্প্রতি পরিদর্শন করে একটি প্রকল্প প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। তবে প্রকল্পটি এখনো অনুমোদন হয়নি। ফলে ভাঙন রোধে জরুরী ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা।



সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।