" />
AmaderBarisal.com Logo

বামনায় পুলিশকে অবরুদ্ধ করে আসাসি ছিনতাইয়ের চেষ্টা

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

২৯ February ২০১৬ Monday ৯:৪৩:৪৭ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের মো. মোস্তফার পুত্র ইয়াবা ব্যবসায়ী মো. আলামিনকে ২পিচ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, রবিবার দিবাগত রাতে ডৌয়াতলা ছোনবুনিয়া ব্রীজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার এএসআই মো. সিদ্দিকুর রহমানের নের্তৃত্বে ২ পিচ ইয়াবাসহ আলামীনকে গ্রেপ্তার করা হলে তার সহযোগী মো. সুমন হাওলাদারের নের্তৃত্বে পুলিশকে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে বামনা থানার এক প্লাটুন পুলিশ এএসআই মো. সিদ্দিকুর রহমানকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে এবং আসামিকে থানায় নিয়ে আসে।

এএসআই সিদ্দিকুর রহমান জানান, সুমন হাওলাদারের নের্তৃত্বে ইয়াবা বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আলামীনকে গ্রেপ্তার করলে সুমন হাওলাদার ও তার স্ত্রী রুমার নের্তৃত্বে আমাকে আসামিসহ ১টি সেলুনের ভিতরে অবরুদ্ধ করে রেখে আসামি ছিনতাইয়ের চেষ্টা করে। ’

বামনা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, আলামীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।