|
| | | | বলেশ্বর নদীতে রেণু পোনা ধরায় ৭ জেলে আটক প্রতিনিধি, জিয়ানগর
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় রেণু পোনা ধরার দায়ে ৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২ মার্চ) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মরা বলেশ্বর নদীতে অবৈধভাবে নেট জাল দিয়ে রেণু পোনা ধারায় তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার ডেরুটিয়া গ্রামের ইলিয়াছ কবির (৩৫), মফিজুল সরদার (৩০), রনি সরদার (২৫), লিয়াকত শেখ (৬৫), বাবু গাজী (২২), টুটুল সরদার (২৫) ও একই উপজেলার মৌখালী গ্রামের আলমগীর সিকদার (২৫)।
কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্টের কমান্ডার চিপ পেটি অফিসার আবুল হোসেন জানান, আটক জেলেদের কাছ থেকে ১০০ কেজি ওজনের প্রায় ৬ লাখ ফাইসা পোনা উদ্ধার করা হয়। এ সকল রেণু পোনা ধরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন উপজেলার মৎস্য ঘেরে সরবরাহ করে থাকে জেলেরা।
সম্পাদনা: বরি/প্রেস/মপ | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |