![]() বলেশ্বর নদীতে রেণু পোনা ধরায় ৭ জেলে আটকপ্রতিনিধি, জিয়ানগর ২ March ২০১৬ Wednesday ১০:০২:০১ PM
বুধবার (২ মার্চ) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মরা বলেশ্বর নদীতে অবৈধভাবে নেট জাল দিয়ে রেণু পোনা ধারায় তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার ডেরুটিয়া গ্রামের ইলিয়াছ কবির (৩৫), মফিজুল সরদার (৩০), রনি সরদার (২৫), লিয়াকত শেখ (৬৫), বাবু গাজী (২২), টুটুল সরদার (২৫) ও একই উপজেলার মৌখালী গ্রামের আলমগীর সিকদার (২৫)। কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্টের কমান্ডার চিপ পেটি অফিসার আবুল হোসেন জানান, আটক জেলেদের কাছ থেকে ১০০ কেজি ওজনের প্রায় ৬ লাখ ফাইসা পোনা উদ্ধার করা হয়। এ সকল রেণু পোনা ধরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন উপজেলার মৎস্য ঘেরে সরবরাহ করে থাকে জেলেরা। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় রেণু পোনা ধরার দায়ে ৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।