![]() বামনায় আ’লীগ নেতা বহিস্কারমো.মিজানুর রহমান টিপু, বামনা ১৬ March ২০১৬ Wednesday ৬:২৭:৩১ PM
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন ও তার সমর্থক কর্তৃক বুকাবুনিয়া আওয়ামী লীগ অফিস ভাংচুরের অভিযোগে তাকে বহিস্কার করা হয়। বুধবার (১৬ মার্চ) উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু মৃধা বিয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মো. আলতাফ হোসেন হাওলাদারকে। বামনা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তার নির্বাচনে অংশ নেওয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল ও মঙ্গলবার তার নেতৃত্বে বুকাবুনিয়া আ.লীগ অফিস ভাংচুরের অভিযোগে এনে তাকে দল থেকে বহিস্কার করা হয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের সদস্য (প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক) মো. সাইদুর রহমান সবুজকে দল থেকে বহিস্কার করা হয়েছে।