" />
AmaderBarisal.com Logo

বরগুনায় ইউপিতে বিজয়ী হলেন যারা

ডেস্ক রিপোর্ট
আমাদেরবরিশাল.কম

২২ March ২০১৬ Tuesday ১০:০২:৪৫ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহনের পর বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেছে বরগুনার স্ব স্ব রিটানিং অফিসা। মঙ্গলবার (২২ মার্চ) রাতে স্ব স্ব রিটানিং কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে শরীফ ইলিয়াস উদ্দীন আহম্মেদ (নৌকা), গৌরীচন্না ইউনিয়নে মো. মনিরুল ইসলাম (স্বতন্ত্র), ফুলঝুড়ি ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া (স্বতন্ত্র), বুড়িরচর ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান (নৌকা), ঢলুয়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল (ধানের শীষ), বরগুনা ইউনিয়নে গোলাম আহাদ সোহাগ (নৌকা), এম. বালিয়াতলী ইউনিয়নে মো: শাহনেওয়াজ সেলিম (নৌকা), নলটোনা ইউনিয়নে মো: হুমায়ূন কবির (নৌকা) নির্বাচিত হয়েছেন।

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে মো. নুরুল ইসলাম (নৌকা), কুকুয়া ইউনিয়নে বোরহান উদ্দীন আহম্মেদ (নৌকা), আঠারোগাছিয়া ইউনিয়নে মো. হারুন অর রশিদ (নৌকা), হলদিয়া ইউনিয়নে মো. শহিদুল ইসলাম মৃধা (নৌকা), চাওড়া ইউনিয়নে মো. আখতারুজ্জামান খান (নৌকা), আরপাঙ্গাশিয়া ইউনিয়নে এ,কে,এম নুরুল হক (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে মো. মিজানুর রহমান (নৌকা), নাচনাপাড়া ইউনিয়নে মো. ফরিদ মিয়া (নৌকা), চরদুয়ানী ইউনিয়নে হাফিজ উদ্দীন আহম্মেদ (নৌকা), পাথরঘাটা ইউনিয়নে মো. আসাদুজ্জামান (নৌকা), কালমেঘা ইউনিয়নে আকন মো. সহিদ (স্বতন্ত্র), কাকচিড়া ইউনিয়নে মো. আলাউদ্দীন পল্টু (নৌকা), কাঠালতলী ইউনিয়নে মো. শহিদুল ইসলাম (নৌকা)নির্বাচিত হয়েছেন।

বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে মো: সাইদুর রহমান (স্বতন্ত্র), বামনা ইউনিয়নে চৌধূরী কামরুজ্জামান (নৌকা), রামনা ইউনিয়নে মো: আ: খালেক (স্বতন্ত্র), ডৌয়াতলা ইউনিয়নে মোহাম্মদ মিজানুর রহমান (স্বতন্ত্র)নির্বাচিত হয়েছেন।

বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মো. নওয়াব হোসেন (নৌকা), বেতাগী ইউনিয়নে মো: নজরুল ইসলাম (নৌকা), হোসনাবাদ ইউনিয়নে মো: মাকসুদুর রহমান ফোরকান (নৌকা), মোকামিয়া ইউনিয়নে মো: মাহবুব আলম (ধানের শীষ), বুড়ামজুমদার ইউনিয়নে সৈয়দ গোলাম রব (নৌকা), কাজিরাবাদ ইউনিয়নে মো: মোশাররফ হোসেন (নৌকা), সরিষামুড়ি ইউনিয়নে ইমাম হাসান শিপন (নৌকা)নির্বাচিত হয়েছেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।