" />
AmaderBarisal.com Logo

বামনায় ট্রলী উল্টে চালক ও হেলপার নিহত

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

৮ April ২০১৬ Friday ৫:১২:০০ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনায় ইট বোঝাই পরিবহন ট্রলী উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টা দিকে উপজেলার জাফ্রাখালী-ডৌয়াতলা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে উপজেলার রামনা ইনিয়নের ঘোপখালী গ্রামের সুলতান মিয়ার ছেলে ট্রলী চালক মো. ইউনুস মিয়া(৩০) ও বামনা সদর ইউনিয়নের পূর্ব সফিপুর গ্রামের মো.মোস্তফা সরদারের ছেলে হেলপার মো.আরিফ নিহত হয়।

হাসপাতাল সুত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১২টার দিকে একটি ইট বোঝাই পরিবহন ট্রলী জয়নগরের দিকে যাওয়ার পথে ডৌয়াতলা-জাফ্রাখালী সড়কের আলতাফ হাওরাদারের বাড়ীর সম্মূখ সড়কে এলে ট্রলীর সামনের দিকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রন হারিয়ে মালবাহী ট্রলীটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে।

এতে চালক ও হেলপার দুইজনই ট্রলীর নীচে আটকে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।