![]() অশ্বিনী কুমার হলের ভাড়া কমানোর দাবিসংবাদ বিজ্ঞপ্তি ২১ April ২০১৬ Thursday ৮:২৩:৫২ PM
বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক বিবৃত্তিতে সংস্থার নেতৃবৃন্দ জানিয়েছেন, কোন প্রকাশ অবকাঠামোগত উন্নয়ন না করেই অশ্বিনী কুমার হলের ভাড়া তিনগুন করা হয়েছে। তাতে করে সাংস্কৃতিক সংগঠনগুলোর সাংস্কৃতি অনুষ্ঠান ও চর্চা বাধাঁগ্রস্থ হবে। তাই ১৭শ টাকার পরিবর্তে পূর্বেও ৫শ টাকা ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। তার আরো জানিয়েছেন, নতুন ভাড়া যদি নেয়া হয়, তবে সেখানে অবকাঠামোগত উন্নয়ন, চেয়ার ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে হবে। বিবৃতিদাতারা হচ্ছেন গণশিল্পী সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, পঙ্কজ ঘোষ, চন্দ্র শেখর বাবুল, অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষ প্রমুখ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত অশ্বিনী কুমার হলের ভাড়া তিন গুন কমানোর দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ গণশিল্পী সংস্থা।