" />
AmaderBarisal.com Logo

এইচএসসি পরীক্ষা

অর্থনীতির উত্তর লিখতেই দেখে যুক্তিবিদ্যার প্রশ্ন!

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

২৪ April ২০১৬ Sunday ১০:১৬:৫৮ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনা জেলার বামনা উপজেলায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অর্থনীতি প্রথমপত্র এর পরিবর্তে যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রশ্ন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৪ এপ্রিল) সদরের বামনা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে প্রায় আধা ঘন্টা পর পরীক্ষা শুরু হয়।

যুক্তিবিদ্যার প্রথমপত্রের এই প্রশ্নে আগামী ২৪ মে হওয়ার কথা ছিলো বলে পরীক্ষার্থীরা জানান।

জানা যায়, চলতি এইচ এস সি পরীক্ষার রুটিন অনুযায়ী রবিবার বিকাল ২টায় সারা দেশে অর্থনীতি প্রথমপত্র পরীক্ষার নির্ধারিত ছিল।

সেখানে বামনা উপজেলা সদরের বামনা ডিগ্রী কলেজ কেন্দ্রের কেন্দ্র সুপার ও বামনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. কবিরুজ্জামান বামনা থানা থেকে যুক্তিবিদ্যা প্রথমরপত্রের প্রশ্ন নিয়ে আসেন।

প্রশ্নপত্রের প্যাকেট খুলে বামনা ডিগ্রী কলেজ ভেন্যুর জন্য ২২ জন শিক্ষার্থী প্রশ্ন রেখে, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ ভেন্যুতে ২৫ জন শিক্ষার্থীর প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষা কক্ষে শিক্ষার্থীদের মাঝে যুক্তিবিদ্যা প্রথম পত্রের বহুনির্বাচনীর প্রশ্ন বিতরণ কালে শিক্ষার্থীরা জানায় যে, আজ যুক্তিবিদ্যা পরীক্ষা নয়, আজকে হলো অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা।

তখন কেন্দ্র সুপার ও বামনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. কবিরুজ্জামান যুক্তিবিদ্যা প্রথমপত্রের প্রশ্ন প্যাকেট ও সিল গালা করে বামনা থানা নিয়ে যায়। সেখানে যুক্তিবিদ্যা প্রথমপত্রের প্রশ্ন রেখে পুনঃরায় অর্থনীতি প্রথম পত্রের নিয়ে আসেন। যার জন্য বামনা থানা থেকে এক কি.মি. দূরত্বে বামনা ডিগ্রী কলেজের ভেন্যুতে ২১ মিনিট পরে পরীক্ষা শুরু হয়েছে। আর বামনা থানা থেকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ ভেন্যুর দূরত্ব ১২ কি.মি।

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম জানান, ২৪/০৪/১৬ পরীক্ষার প্যাকেট এর পরিবর্তে ২৪/০৫/২০১৬ তারিখের পরীক্ষা প্যাকেট ভুলবশতঃ বামনা ডিগ্রী কলেজ কেন্দ্রে নেয়া হয়ে ছিল। তবে প্যাকেট খোলা হয়নি।

তিনি আরো বলেন, পরবর্তীতে প্যাকেটের উপরে প্রশ্নের বিষয় যুক্তিবিদ্যা এবং তারিখ লেখা দেখার পর ঐ প্রশ্নের প্যাকেট থানায় রেখে, অর্থনীতির প্রথম পত্রের প্রশ্ন এনে যথা সময়ই পরীক্ষা নেয়া হয়েছে। এতে প্রশ্ন আউট এর কোন সম্ভাবনা নেই।

বামনা ডিগ্রী কলেজ কেন্দ্রের কেন্দ্র সুপার ও বামনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. কবিরুজ্জামান বলেন, ভুলে যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রশ্ন আনা হয়ে ছিল। পরবর্তীতে অর্থনীতির প্রথম পত্রের প্রশ্ন এনে সঠিক সময়ই পরীক্ষা শুরু করা হয়েছে।

বামনা ডিগ্রী কলেজ ভেন্যু এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ ভেন্যুর পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষার ঘন্টা পরার পরে আমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রশ্ন দিলে, আমরা স্যারদের কাছে বলি আজকে অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা।

তাৎক্ষনিক আমাদের হাত থেকে প্রশ্ন নিয়ে বলেন বসো তোমরা। এর আধাঘন্টা পর আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রশ্ন দেয়। ফলে আমরা ৩ঘন্টার পরিবর্তে ২ঘন্টা ৩০ মিনিট পরীক্ষা দিয়েছি।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।