![]() বরগুনায় হালচাষ করা নিয়ে সংঘর্ষে আহত ৬, গ্রেপ্তার ৩
৬ September ২০১১ Tuesday ৬:৩৭:১৬ PM
বরগুনা, ৬ সেপ্টেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিরোধপূর্ন জমিতে হালচাষ করা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে- কামাল হোসেন (৩০), আবদুল হালিম (৪০), সালমা বেগম (২৪), দোলন (২২), মমতাজ বেগম (২৬) ও হারুন (২৫)। এদের মধ্যে কামাল হোসেন (৩০) ও আবদুল হালিমকে (৪০) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দক্ষিন পাতাকাটা গ্রামের মৃত আদম আলীর ছেলেদের সাথে রশিদ খায়ের ১০ একর জমি নিয়ে বিরোধ চলছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে রশিদ খা লোকজন নিয়ে জমিতে হালচাষ করতে গেলে কামাল ও হালিম বাধা দেয়। ফুলঝুড়ি পুলিশ ফাঁড়ির ইন-চার্জ রফিকুল ইসলাম জানান, ৬ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনায় আবদুর রশিদ খা, হাতেম সিকদার ও আবদুস সালাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
