![]() সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নানকের ছেলে নিহত
৭ September ২০১১ Wednesday ১:০৮:৩৩ AM
বরিশাল, ৭ সেপ্টেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করির নানকের ছেলে ফাহিমুর রহমান সায়েম (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে চকরিয়ায় তাদের বহনকারী মাইক্রোবাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মাইক্রোবাসটি চকরিয়া এলাকায় পৌছালে মাইক্রোবাসটির চাকা ফেটে যায়। এরপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায় এবং গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করির নানকের ছেলে সায়েমুর রহমানের মৃত্যু হয়। এছাড়া গাড়ীতে থাকা অপর দু’জন গুরুত্বর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করির নানকের বাসা বরিশালের বটতলা সংলগ্ন আদম আলী হাজ্বী রোডে। – [সংবাদটি হালনাগাদ করা হচ্ছে। বিস্তারিত জানতে কিছুক্ষন পর আবার ভিজিট করুন।] সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
