" />
AmaderBarisal.com Logo

বামনা শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

২৮ April ২০১৬ Thursday ৩:৪৫:৪৩ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবাংলাদেশ শিক্ষক সমিতি বামনা উপজেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ে বিরতিহীন ভাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৯ জন শিক্ষক ৩টি পদের জন্য তাদের সমর্থন ভোটের মাধ্যমে প্রকাশ করে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ সমিতিতে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মো.নূরুল হক খান ৯১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. পান্না মিয়া ৫৫ ভোট পান।

সহ-সভাপতি পদে অঞ্জন কুমার চ্যাটার্জি ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী এএসএম হারুন অর রশিদ ৭০ ভোট পান এবং সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আলতাফ হোসেন ৩২ ভোট পান।

এ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।