![]() সংবাদ প্রকাশের পরএইচএসসি পরীক্ষার যুক্তিবিদ্যার সেই প্রশ্ন বাতিলমিজানুর রহমান টিপু, বামনা ৫ May ২০১৬ Thursday ১০:৫৩:৫৭ PM
আজ বৃহস্পতিবার (০৫ মে) ওই প্রশ্ন বাতিল করে বিকল্প প্রশ্নপত্র মুদ্রণের ব্যয় ভার পরিশোধের জন্য বরগুনার বামনা ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এবং হল সুপার সহকারী অধ্যাপক মো. কবিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ শাহ্ আলমগীরের স্বাক্ষরিত ৫ মে ২০১৬ খ্রিঃ তারিখে বশিবো/পনি/উমা/২০১৬/১১২৯ নং স্মারকের কারণ দর্শানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। ‘অর্থনীতির উত্তর লিখতেই দেখে যুক্তিবিদ্যার প্রশ্ন’ শিরোনামে ২৪ এপ্রিল আমাদের বরিশাল ডটকমে সংবাদ প্রকাশের পর পরের দিন ২৫ এপ্রিল কেন্দ্র সুপার ও সহকারী সুপারকে অব্যহতি দেওয়া হয়। পরে ২৬ এপ্রিল বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা বামনা থানা এবং বামনা ডিগ্রী কলেজে সরেজমিনে এসে তদন্ত করে প্রতিবেদন দাখিল করায় আজ ওই প্রশ্ন বাতিল করা হয় বলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান। বিজ্ঞপ্তিতে পরিক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ শাহ্ আলমগীর উল্লেখ করেন, ২০১৬ সালের এইচএসসি পরিক্ষায় গত ২৪/০৪/২০১৬ তারিখে বামনা- ৫২১ কেন্দ্রে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির মতামতের ভিত্তিতে যুক্তিবিদ্যা (১২১) ১ম পত্র বহুনির্বাচনি ক, খ, গ ও ঘ সেট প্রশ্নপত্র বাতিল করা হয়েছে এবং বিকল্প প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে। ওই ঘটনার জন্য দায়ী ব্যক্তি হিসেবে বামনা ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এবং হল সুপার সহকারী অধ্যাপক মো. কবিরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবেনা এবং বিকল্প প্রশ্নপত্র মুদ্রণের যাবতীয় ব্যয় ভার পরিশোধ করতে কেন তারা বাধ্য থাকবেন না। সে বিষয়ে পত্র প্রাপ্তির পাঁচ কর্ম দিবসের মধ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ শাহ্ আলমগীর এর দপ্তরে স্ব শরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, ওই কেন্দ্রে ২৪/০৪/২০১৬ তারিখে অর্থনীতির পরীক্ষায় ২৪/০৫/২০১৬ তারিখের যুক্তিবিদ্যার প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের দেওয়া হয়। পরে পরীক্ষার্থীরা উত্তর লেখার সময় দেখতে পেয়ে বিষয়টি জানালে তাক্ষনিক আবার প্রশ্ন ফিরিয়ে নিয়ে অর্থনীতির প্রশ্ন দেওয়া হয়। এতে ওই কেন্দ্রে নির্ধারীত সময় থেকে প্রায় আধা ঘন্টা পর পরীক্ষা শুরু হয়।
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

চলতি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার যুক্তিবিদ্যা প্রথম পত্রের বহু নির্বাচনী ক, খ, গ ও ঘ সেট প্রশ্নপত্র বাতিল করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।