" />
AmaderBarisal.com Logo

ঘোড়াঘাটে ড. আজিজুল হক এমপি কর্তক নবনির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ব্রীজ উদ্বোধন


আমাদেরবরিশাল.কম

২৮ January ২০১১ Friday ৮:২৯:৫৮ PM

গতকাল শুক্রবার দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা সম্পর্কীয় সংসদীয় স্থয়ী কমিটির সদস্য ড, আজিজুল হক চৌধুরী এমপি ঘোড়াঘাট উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও একটি ব্রীজ উদ্বোধন করেন। উদ্বোধনকৃ নবনির্মিত  শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে,  হরিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাতসালা ও সিংড়া বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও   এমপি একই দিন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে বুলাকীপুর ইউপি’র কুলানন্দপুর-শালিকাদহ রাস্তায় একটি  ব্রীজ নির্মানের উদ্বোধন করেন। এ সময় ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোফাজ্জল হোসেন প্রধান, সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশা, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ফেরদৌস রশিদ জুয়েল, জো যুবলীগ শিক্ষা বিষয়ক সম্পাদক রাহেনুল ইসলাম রানু, সিংড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রধান ও বুলাকীপুর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন সরকার সংগে ছিলেন।


আজহারুল ইসলাম (সাথী)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।