" />
AmaderBarisal.com Logo

বামনায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

৩ June ২০১৬ Friday ৪:৪৬:২৩ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে প্রন্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচটি কৃষক সংগঠনকে চাষের জন্য পাঁচটি পাওয়ার টিলার প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করীম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন, কৃষক আবুল কালাম হাওলাদার প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, প্রতিটি কৃষক সংগঠনের কাছ থেকে প্রতি শতকরা ৩০ ভাগ মূল্য পরিশোধের বিনিময়ে টিলার বিতরণ করা হয়।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।