![]() বরগুনায় সাঁড়াশি অভিযানে জঙ্গিসহ গ্রেপ্তার ৭৬প্রতিনিধি, বরগুনা ১২ June ২০১৬ Sunday ৮:২৮:৪১ PM
শুক্রবার (১০ জুন) বিকেল থেকে রোববার (১২ জুন) বিকেল ৩টা পর্যন্ত বরগুনার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এসময় বরগুনা সদর উপজেলায় ১৬, আমতলী উপজেলায় ১৩, তালতলী উপজেলায় ১৩, বেতাগীত উপজেলায় ৬, বামনা উপজেলায় ৬ ও পাথরঘাটা উপজেলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা বাবুল আক্তার জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যের নাম মোঃ শহিদ (৩৫)। তিনি বামনা উপজেলার যাদবপুর গ্রামের আইউব আলীর ছেলে এবং বরগুনা সদর উপজেলার উকিলপট্টি এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি দমনের অংশ হিসেবে পুলিশের সাঁড়াশি অভিযানে বরগুনায় আনসারুল্লাহ বাংলাটিমের তালিকাভুক্ত সদস্য সহ ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।