" />
AmaderBarisal.com Logo

মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন মা

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

১৬ June ২০১৬ Thursday ৯:৪৫:১৫ PM

মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন মাবরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মীর মূর্তজা হাসানের ছেলে মীর মেহেদী হাসান (১৯) মাদক সেবনে আসক্ত হয়ে পড়ায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিলেন তার মা রিজিয়া বেগম।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) তাকে বামনা থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাজাঁ জব্দ করে।

পরে পুলিশ বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনির হোসেন হাওলাদারের কাছে হাজির করলে মেহেদী হাসানকে ৬ মাসের সশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।