![]() বামনার ইউআইটিআরসিই প্রশিক্ষনে অনিয়মের অভিযোগসাইদুল ইসলাম মন্টু, বেতাগী ১৯ June ২০১৬ Sunday ২:১২:১৩ AM
ফলে আইসিটি প্রশিক্ষনের আসল সুবিধাই পাচ্ছেন না বামনা-পাথরঘাটা-বেতাগী উপজেলার মাধ্যমিক শিক্ষকরা। বর্তমান সরকার শ্রেণিতে মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার দিকে অধিক জোর দিয়েছেন। ব্যাগ ভরা বই বাদ দিয়ে ডিজিটাল সিস্টেমে ল্যাপটপ বা কম্পিউটার এর সাহায্যে ক্লাস করার প্রথম ধাপ সকলের জন্য কম্পিউটার ব্যবহার বাধ্যতামূলক। এ লক্ষে গত অর্থ বছরে বামনা ইউআইটিআরসিই-এ দুই শিফটে ইতোমধ্যে ৮টি ব্যাচের প্রশিক্ষন শেষ হয়েছে। কিন্তুু এ তিন উপজেলার মাধ্যমিক শিক্ষকরা পর্যাপ্ত প্রশিক্ষনের সুবিধা পাচ্ছেন না। উপজেলা আইসিটি ট্রেনিং আ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(ইউআইটিআরসিই) এ বিদ্যুত না থাকলে সরকারিভাবে জেনারেটর চালুর ব্যবস্থা থাকলেও তৈল না থাকার অজুহাতে বন্ধ রাখায় হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, প্রতি ব্যাচ প্রশিক্ষনের জন্য জেনারেটরের তৈল বাবদ ৪ হাজার টাকা সরকারি বরাদ্দ রয়েছে যার পুরোটাই কর্তৃপক্ষ আত্মসাত করেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাসিমুল হক জানান বিদ্যুত প্রায়ই থাকেনা এবং বড় জেনারেটরের কারণে ঘন্টায় ১০-১২ লিটার তৈল প্রয়োজন। তৈল বরাদ্দ থাকা সত্বেও প্রশিক্ষনার্থীদের কাছ থেকে ঘন্টায় ৩০ টাকা করে নেওয়ার বিষয় উপজেলা শিক্ষা অফিসারের নিকটে জিজ্ঞাসা করতে পারেন উনি ভালো জানেন। প্রশিক্ষনার্থীরা ব্যবস্থা করলে জেনারেটর চালু করা যায়। নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা ও জেনারেটর সরকারি ভাবে চালু না করা হলে সরকারের ডিজিটাল ও যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নের জন্য এ প্রশিক্ষন ফলপ্রসু হবে না বলে মনে করেন এলাকার শিক্ষকরা। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনাতে ইউআইটিআরসিই-এ প্রশিক্ষন কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আইসিটি সার্ভার ষ্টেশনে বিদ্যুতের অভাবে প্রশিক্ষন কার্যক্রম ফলপ্রসু হচ্ছে না।