![]() শোলাকিয়া হামলায় পূজা উদযাপন পরিষদের নিন্দাসাংবাদ বিজ্ঞপ্তি ৯ July ২০১৬ Saturday ৪:৫১:৫০ PM
শনিবার (০৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তারা এই নিন্দা জানান। একই সাথে পবিত্র ঈদুল ফিতর ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পাশাপাশি উদযাপন করায় দেশবাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতির এই বাংলাদেশে যে কোন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সৌহার্দ্যপূর্ণভাবেই উদযাপিত হয়। শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজ আদায়কালে উগ্র ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠী যে হামলা চালিয়েছে তা ইতিহাসে বিরল। তাদের এই জঘন্য নারকীয় হামলায় ধর্মপ্রাণ মুসুল্লী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সাধারণ নিরীহ নিরপরাধ স্কুল শিক্ষিকা সবিতা রানী ভৌমিক মৃত্যুবরণ করেন। দেশে জঙ্গী হামলা বন্ধ এবং উগ্র ধর্মীয় মৌলবাদী জঙ্গী গোষ্ঠী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই জঘন্য নারকীয় হত্যাকান্ডে গভীর ক্ষোভ, দু:খ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু ও বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে সহ কমিটির সকল সদস্যবৃন্দ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে উগ্র ধর্মান্ধ জঙ্গীর হামলার গভীর ক্ষোভ, দু:খ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখা।