![]() বামনা ডিগ্রী কলেজ জাতীয়করণে আনন্দ র্যালিমিজানুর রহমান টিপু, বামনা ১৬ July ২০১৬ Saturday ৫:২৫:২০ PM
শনিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনন্দ সমাবেশে মিলিত হয়। আনন্দ র্যালিতে কলেজের শিক্ষক-কর্মচারী , শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , অভিভাবক এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে বামনা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৯টি কলেজ জাতীয়করণের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি ছাত্রদেরকে জঙ্গিবাদের দিকে ধাবিত না হয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। বামনা ডিগ্রী কলেজকে জাতীয়করণের অনুমোদন দেওয়ায় শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাসানুর রহমান রিমন, কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরগুনা জেলা শাখার আহবায়ক মো. শামছুল আলম, বামনা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার গোলদার প্রমুখ । পরে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করে শপথ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা ডিগ্রী কলেজ জাতীয়করণ ঘোষণা করায় কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মো. নূরুল ইসলাম নাহিদ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাসানুর রহমান রিমন কে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।