![]() বামনায় কিশোরী ধর্ষিত: ধর্ষক গ্রেপ্তারমিজানুর রহমান টিপু, বামনা ২৬ July ২০১৬ Tuesday ৪:৪৮:৩৬ PM
ঘটনাটি গতকাল সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে আটটার সময়। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হত দরিদ্র দিনমজুর পিতার ৫ম সন্তান ধর্ষিত কিশোরী। অভাব অনাটনের কারণে কিশোরীর লেখাপড়া করা সম্ভব হয়নি। দারিদ্রতার সুযোগে বাড়ীর পাশের ৪৫ বছরের বয়স্ক লম্পট মুদি দোকানদার মো. ফারুক সিকদার এক বছর ধরে বিভিন্ন সময়ে কিশোরীকে কু-প্রস্তাব দেয়াসহ বিয়ের প্রলোভন দিয়ে শারিরীক সম্পর্ক করার চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার রাত সাড়ে আটটার দিকে কিশোরী পাশের বাড়িতে টিভি দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে বাড়ীর সামনের রাস্তায় ওত পেতে থাকা লম্পট ফারুক সিকদার কিশোরীর মুখ চেপে ধরে আবু সিকদারের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল থেকে কিশোরী কে উদ্ধার করে এবং ধর্ষক কে থানায় সোপর্দ করে। ধর্ষণের ঘটনায় কিশোরী বাদী হয়ে বামনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং- ১৬, তারিখ- ২৫.০৭.১৬ ইং। এ বিষয়ে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা প্রমানিত হয়েছে। ধর্ষক ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। আজ মঙ্গলবার (২৬ জুলাই) ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে এবং আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে (খুকুমনি) ১৪ বছরের এক কিশোরী কে ধর্ষণ করেছে ফারুক সিকদার (৪৫) নামের এক লম্পট। মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী ধর্ষক কে আটক করে থানায় সোপর্দ করে।