" />
AmaderBarisal.com Logo

ক্রিকেটে যুক্ত হলো বেশ কয়েকটি নতুন আইন


আমাদেরবরিশাল.কম

২ October ২০১১ Sunday ২:৫২:৫৫ AM

আইসিসি লোগোঢাকা, ১ অক্টোবর (ক্রীড়া ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন আইন। টি-২০, ওয়ানডে ও টেস্ট ম্যাচের আগের নিয়মের সাথে নতুন এসব আইন যুক্ত হবে। ১ অক্টোবর শনিবার থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংগঠনের (আইসিসি) এসব নতুন আইন কার্যকর হচ্ছে।

টি-২০, ওয়ানডে ও টেস্টে যুক্ত হওয়া নতুন আইন:

ক. ব্যাটসম্যানরা এখন থেকে আর রানার নিয়ে খেলতে পারবেন না।
খ. আউট হওয়ার আশঙ্কায় রান নেয়ার সময় ব্যাটসম্যান দৌড়ের গতিপথ বদল করে ফিল্ডারের’ থ্রো’ আটকে দেয়ার চেষ্টা করলে আম্পায়ার ইচ্ছা করলে রান আউট ঘোষণা করতে পারবেন। তবে এই ঘোষণার আগে আম্পায়ার মাঠের সহকারী আম্পায়ারের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিবেন। এছাড়া টিভি আম্পায়ারেরও সাহায্য নেয়া যেতে পারে।
গ. বোলার বল করার আগ পর্যন্ত ব্যাটসম্যান রান নেয়ার জন্য দৌড় শুরু করতে পারবে না। বোলারের স্বাভাবিকভাবে বল ছোঁড়ার আগেই ব্যাটসম্যান দৌড় শুরু করলে তাকে রান আউট করতে পারবে বোলার। আর ওই বলকে আম্পায়ার ডেড বল ঘোষণা করবেন। ব্যাটসম্যান আউট না হলেও বল ডেড হবে।
ঘ. কোন আহত বা অসুস্থ খেলোয়াড় মাঠে (ব্যাটিং বা ফিল্ডিংয়ে) অনুপস্থিত থাকলে তাকে বোলিং বা ব্যাটিংয়ের অনুমতি দেয়া হবে না।

শুধু ওয়ানডের ক্ষেত্রে যুক্ত আইন:

ক. এক ইনিংসে প্রত্যেক ফিল্ডিং দল দুটি করে নতুন বল নিতে পারবে। তবে এই বল দুই প্রান্ত থেকে ব্যবহার করতে হবে।
খ. প্রতিটি ইনিংসে মোট ২০ ওভারের তিনটি পাওয়ার প্লে নিতে হবে। এর মধ্যে প্রথম ১০ ওভার বাধ্যতামূলক। বাকি দুটো পাঁচ ওভার করে। ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে এই দুটো পাওয়ার প্লে নিতে হবে। এর একটি নেবেন ফিল্ডিং অধিনায়ক, আরেকটি ব্যাটিং অধিনায়ক।
গ. প্রথম ইনিংস শেষ হওয়ার আধা ঘণ্টা পরে দ্বিতীয় ইনিংস শুরু হবে।

শুধু টেস্টের ক্ষেত্রে যুক্ত হওয়া আইন:

ক. খেলা আর কিছুক্ষণ হলে কোন ইনিংস শেষ হয়ে যাবে এবং খেলার উপযুক্ত আবহাওয়া থাকলে আম্পায়াররা ১৫ মিনিট বা চার ওভার পর্যন্ত খেলা বাড়াতে পারবেন। এই সময় অতিরিক্ত সময় হিসেবে খেলায় যুক্ত হবে।
খ. লাঞ্চের আগে যদি কোন ব্যাটিং দলের নয় উইকেট পড়ে যায়, তবে আম্পায়াররা লাঞ্চের সময় আধা ঘণ্টা পিছিয়ে দিতে পারবেন।

প্রসঙ্গত, গত মে মাসে এই নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপত্বি করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড। আর ১ অক্টোবর শনিবার থেকে কার্যকর হতে যাচ্ছে প্রণীত এসব নতুন আইন।


(আমাদের বরিশাল ডটকম/ঢাকা/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।