![]() বামনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পমো. মিজানুর রহমান টিপু, বামনা ১৪ August ২০১৬ Sunday ৪:৩৪:৫১ PM
রবিবার (১৪ আগস্ট) উপজেলার সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার দরিদ্র ও অসহায় রোগীদের চক্ষু চিকিৎসা সেবাসহ ঔষধ ও চশমা প্রদান করা হয়। ঢাকা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তানীম হোসেনের নেতৃত্বে চারদিন ব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, এ চক্ষু শিবিরে গত ১১ ও ১২ আগস্ট পাথরঘাটা উপজেলা, ১৩ আগস্ট বেতাগী উপজেলায় এবং ১৪ আগস্ট বামনা উপজেলাসহ মোট ৪ দিন এ সেবা প্রদান করা হয়। চার দিনের এ চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা সরবরাহ করা হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনায় জাতীয় অন্ধ কল্যান সমিতির পরিচালনায় ঢাকা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।