" />
AmaderBarisal.com Logo

বামনায় জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

২৫ August ২০১৬ Thursday ৪:৩২:০৭ PM

বামনায় জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা বরগুনার বামনায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বামনা উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি’ পালিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য মো. শওকত হাচানুর রহমান রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মাষ্টমী উদযাপনের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে সকালে শ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে শ্রী কৃষ্ণের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন কর হয়।

বামনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অঞ্জন কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।

সভায় আরও বক্তব্য দেন, বামনা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী মো. কামরুজ্জামান সগীর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বামনা উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার, বামনা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল হক খান প্রমূখ।

আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

 

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।