![]() বামনায় মাদকসেবী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিক্ষোভমিজানুর রহমান টিপু, বামনা ৩০ August ২০১৬ Tuesday ৪:৩০:৩৭ PM
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বামনা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বামনা উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ও ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহারিয়া গোলদার, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মো. আল-আমীন হেসেন জনি, ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ। জানা জায়, গত সোমবার (২৯ আগস্ট) বামনা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মো. শাওন নামের এক শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে উপজেলা ভূমি অফিসের সম্মূখ সড়কে কতিপয় মাদক সেবী তাকে মারধর করে ঘড়ি, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই শিক্ষার্থী বিষয়টির প্রতিকারের জন্য ঘটনার দিনই ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতিকে নিয়ে বামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ছিনতাই হওয়া ঘড়ি ও মোবাইল ফোন উদ্ধার করে শিক্ষার্থীকে ফেরত দিলেও মানিব্যাগটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি বলে জানায় ভূক্তোভোগী ওই শিক্ষার্থী। এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, ছিনতাই হওয়া ঘড়ি এবং মোবাইলফোন উদ্ধার করে ওই শিক্ষার্থীকে ফেরত দেওয়া হয়েছে। তবে মানিব্যাটি উদ্ধার করা সম্ভব হয়নি। মামলা না করায় অভিযুক্তদের গ্রেপ্তার করা যাচ্ছেনা। অন্যদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক মনে করে উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ও ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহারিয়া গোলদার জানান, পুলিশ অভিযুক্ত তিনজন কে আটক করে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে কেন তাদের কে আইনের হাতে সোপর্দ না করে রাতের আধারে ছেড়ে দিল তা তিনি বুঝতে পারছেন না।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনায় মাদকসেবীদের উৎপাত ও ছিনতাইকারীদের দৌরাত্বের প্রতিবাদে বামনা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাশে করেছে।