![]() ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
৫ October ২০১১ Wednesday ১:১০:৪৮ AM
আজ ৪ অক্টোবর মঙ্গলবার এসেছেন টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের খেলোয়াড়রা। এর মধ্যে রয়েছেন ১০ জন খেলোয়াড় ও ৮ জন কর্মকর্তা। ৫ অক্টোবর বুধবারে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে ৫ জন খেলোয়াড় ও ১ জন সহকারী কোচ। এছাড়া টেস্ট ম্যাচে যোগ দিতে আরও ৫/৬ জন খেলোয়ার ঢাকা পৌঁছাবে আগামী ১৬ অক্টোবর। ১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লড়াই। একই ভেন্যুতে ১৩ ও ১৫ অক্টোবর দুটি ওয়ানডে খেলা হবে। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৮ অক্টোবর। সেখানে ২১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এদিকে বাংলাদেশ সফরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবীয় দল দুবাইতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গ্লোবাল ক্রিকেট একাডেমিতে প্রস্তুতির কাজটি সেরে নেয়। আর ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি ও দলের ম্যানেজার রিচি রিচার্ডসন এই রকম একটি স্থানে প্রস্তুতি নিতে পারায় বেশ সন্তুষ্ট। প্রস্তুতিকালে বাংলাদেশ সফর নিয়ে ক্যারিবীয় অধিনায়ক বলেন, বাংলাদেশ দলের বিরুদ্ধে তাদের নিজেদের কন্ডিশনে খেলা অনেক কঠিন। আর এর প্রমাণ নিউজিল্যান্ড দল পেয়েছে। দলের ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত সামি বলেন, ‘আমরা কতটা ভালো স্পিন বল মোকাবিলা করতে পারবো তার ওপর এই সফরের সাফল্য নির্ভর করবে। তিনি আরো বলেন, ভারতের বিরুদ্ধে সিরিজে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ব্যাটসম্যানরা খেলায় কোন প্রভাবই বিস্তার করতে পারেনি। ব্যাটিংয়ের এ দুর্বলতা নিয়ে দল বেশ চিন্তিত। এদিকে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ৩০ সেপ্টেম্বর ১৮ সদস্যের দল ঘোষণা করে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ঢাকা, ৪ অক্টোবর (ক্রীড়া ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): এক মাসের সফরে ৪ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে ড্যারেন সামীর নেতৃত্বে দলটির ১৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এ সফরে তারা একটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। আগামী ১১ অক্টোবর দিবারাত্রির একমাত্র টি-২০ ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। সফর শেষে ৩ নভেম্বর নিজ দেশে ফিরবে ক্যারিবীয় ক্রিকেট দল।