" />
AmaderBarisal.com Logo

উত্যক্তর প্রতিবাদ করায় শিক্ষকের মাথা ফাটালো বখাটে

পিরোজপুর প্রতিনিধি
আমাদেরবরিশাল.কম

১৭ September ২০১৬ Saturday ৬:৫৯:৪০ PM

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রমাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় ইটের আঘাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মাদ্রাসা শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছে আবুল হাসান নামের এক বখাটে। বখাটে আবুল বালিপাড়া ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।

আহত শিক্ষকের নাম মাওলানা আব্দুল খালেক খান।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বালিপাড়া আলিম মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম জানান,  ছাত্রীদের উত্যক্ত করলে ক্ষিপ্ত হয়ে হাসান শনিবার ১১ টার দিকে মাদ্রাসার সামনে আব্দুল খালেকের ওপর হামলা চালায়। এ সময় ইট দিয়ে আঘাত করে আব্দুল খালেকের মাথা ফাটিয়ে দেয় সে। এরপর ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

খবর পেয়ে অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

জিয়ানগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক বলেন, বখাটে হাসানকে আটকের চেষ্টা চলছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।