![]() বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যুমিজানুর রহমান টিপু, বামনা ২১ September ২০১৬ Wednesday ২:০৭:৩২ PM
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝুমা আক্তার একই এলাকার মো. জামাল হোসেনের মেয়ে। জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। কোনো এক ফাঁকে ঝুমা ঘর থেকে বের হয়ে যায়। ঘুম থেকে ওঠে পরিবারের লোকজন ঝুমাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী মাগুর মাছের ঘেরে তাকে ভাসতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখা যায়। দায়িত্বরত চিকিৎসক মো. আবদুল্লাহ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলায় মাছের ঘেরের পানিতে ডুবে ঝুমা আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।