" />
AmaderBarisal.com Logo

তজুমদ্দিনে ২০ মন ইলিশসহ ১৩ জেলে আটক, ৩ মাসের দন্ড


আমাদেরবরিশাল.কম

৯ October ২০১১ Sunday ৫:৪৩:৩০ PM

তজুমদ্দিন, ৯ অক্টোবর (এম নুরুন্নবী/আমাদের বরিশাল ডটকম): সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ভোলার তজুমদ্দিনের মেঘনায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ মন ইলিশসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে। ৯ অক্টোবর রবিবার দুপুর ২টায় আটককৃত ১৩ জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধূরী রওশন ইসলাম।

দন্ডপ্রাপ্তরা হলেন- সামসুউদ্দিন (৩০), নুরে আলম (৩৪), জসিম (৩০), ওহিদ (৩২), জসিম (২৮), রাহিম (৩০), আলাউদ্দিন (৩৬), মাকসুদ (৪০), এলাহী (৩৫), লোকমান (৩০), মিজান (৩০), আব্দুল খালেক (৪৪) ও কবির (৩০)।

তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো: মাহাবুবুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, ৯ অক্টোবর রবিবার ভোর রাতে পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে একটি যৌথ টিম তজুমদ্দিনের মেঘনায় অভিযানে নামে। এ সময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪০হাজার মিটার কারেন্ট জাল ও ২০মন ইলিশসহ ১৩ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের ৩ মাস করে জেল প্রদান করে আদালত। এছাড়াও ৫’শ টাকার জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রতীষ কুমার মল্লিক আমাদের বরিশাল ডটকমকে জানান, ভরা মৌসুমে ইলিশ প্রজনন ও ডিমওয়ালা ইলিশ সংরক্ষনের লক্ষে ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চাদপুরের চর রুস্তম সীমানার ১০০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর পিয়াল পর্যান্ত তেতুলিয়া নদীর ৯০ কিলোমিটার ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মাছ শিকার বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার এ সময়ে জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নদীর বিভিন্ন সীমানায় রাত-দিন টহলে রয়েছে। সরকারী নিষেধাজ্ঞার ৩ দিনে এ পর্যন্ত মোট ১০৬ জনকে সাজা দেয়া হয়েছে বলে জানান তিনি।


(আমাদের বরিশাল ডটকম/তজুমদ্দিন/এনু/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।