![]() জিয়ানগরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটকমঠবাড়িয়া প্রতিনিধি ৫ October ২০১৬ Wednesday ৭:৩২:৩৮ PM
আটককৃতরা হলো পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে মুরাদ হোসেন পারভেজ ও আঃ লতিফ শিকদারের ছেলে মিরাজ হোসেন। মঙ্গলবার (০৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর ডিবি পুলিশের ওসি মো. মোবাশ্বের আলীর নেতৃত্বে এস আই নুরুল আমিন সিকদার, আবদুল জলিল, এএসআই মো. সাইদুল ইসলাম, এইচএম সজল সহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পাড়েরহাট বাজার থেকে তাদের কে আটক করে। আজ বুধবার আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পিরোজপুর ডিবির ওসি মোঃ মোবাশে^র আলী জানান, জিয়ানগরের পাড়েরহাট এলাকায় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ডিবি পুলিশ ক্রেতা সেজে তাদের কাছ থেকে ইয়াবা কিনে এদেরকে আটক করে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুরের জিয়ানগরে ১২৮ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসয়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।