![]() বরিশাল থেকে প্রকাশিত ‘বরিশাল বার্তা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনসংবাদ বিজ্ঞপ্তি ১২ October ২০১৬ Wednesday ১২:০৯:১৫ AM
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক বরিশাল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। দৈনিক বরিশাল বার্তা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
যুগ্ম বার্তা সম্পাদক এম আর মন্টু, ব্যবস্থাপক আমিনুল ইসলাম, চীফ ফটো তাহের হোসেন শুভ, ফটো সাংবাদিক কাজী সাইফুল ইসলাম, রিপোর্টার সাব্বির হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বরিশাল বার্তা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন চিত্র গণমানুষের কাছে তুলে ধরে এ পত্রিকাটি কাঙ্খিত লক্ষে পৌছে যাবে। তিনি পত্রিকার উত্তোরত্তোর সাফল্য কামনা করেন। এই দিকে সন্ধ্যা সাড়ে ৭টায় দৈনিক বরিশাল বার্তা’র প্রকাশক’র বাস ভবনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব, বরিশাল মহানগর সভাপতি ও সাবেক হুইপ এ্যাড: মজিবর রহমান সরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিযাউদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমূখ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

আলোচনা সভা ও কেক কেটে ১৩ বছর পদার্পণের শুভ সূচনা করা হয়েছে বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বরিশাল বার্তা’ পত্রিকার।
আরও উপস্থিত ছিলেন দৈনিক বরিশাল বার্তা পত্রিকার প্রধান সম্পাদক এম. মিরাজ হোসাইন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সম্পাদক মো: সোলায়মান হোসেন নিক্সন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল, দৈনিক বরিশাল বাতা পত্রিকার বার্তা সম্পাদক রিয়াজ পাটওয়ারী,