" />
AmaderBarisal.com Logo

শেখ রাসেলের জন্মবার্ষিকীতে বরিশালে বিভিন্ন কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

১৭ October ২০১৬ Monday ৪:৩১:৫২ PM

বরিশাল সংবাদ মানচিত্রজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বরিশালে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বরিশাল শিশু একাডেমী।

কর্মসূচির মধ্যে আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় বরিশাল অশ্বিনী কুমার হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৯ অক্টোবর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র উৎসব উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এ ছাড়াও

২০ অক্টোবর বিকেল ৪ টায় বরিশাল শিশু একাডেমী মিলনায়তনে ‘রচনা লিখন’ প্রতিযোগিতা ‘ক’ বিভাগ: (——– ৭ম শ্রেণী) পর্যন্ত বিষয়-‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্মবার্ষিকী ও ‘খ’ বিভাগ: (৮ম—১০ম শ্রেণী) পর্যন্ত বিষয়- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্মবার্ষিকী ।

২১ অক্টোবর বিকেল ৪ টায় শিশু একাডেমী মিলনায়তনে চিত্রাংকন’ প্রতিযোগিতা: ‘ক’ বিভাগ: (——২য়) শ্রেণী পর্যন্ত খ- বিভাগ: (৩য় – ৫ম) শ্রেণি পর্যন্ত, গ-বিভাগঃ (৬ষ্ঠ – ৮ম) শ্রেণি পর্যন্ত ও ঘ-বিভাগঃ (৯ম-১০ম) শ্রেণি পর্যন্ত ।

২২ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।