![]() অভিযুক্ত দুই শিক্ষককে অপসারন না করায় বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ
৩১ January ২০১১ Monday ১১:১০:৪৯ PM
আল্টিমেটাম অনুযায়ী হিসাব বিজ্ঞান বিভাগের দুই শিক্ষকের অপসারন না করায় পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে কলেজ ছাত্রলীগ। বিক্ষোভ শেষে বানিজ্য ভবনের সামনে সমাবেশ করে ছাত্রলীগ নেতারা। সমাবেশে বক্তব্য দেন গাজী শামিম, আতিকুল ইসলাম পারভেজ, নাসির, সোহেল ও অন্যান্যরা। বক্তারা বলেন, কোন ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষককে আমাদের কলেজে থাকতে দেয়া হবে না। কলেজের ঐতিহ্য ও সুনামের পরিপন্থি কাজকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। আমরা অতি দ্রুত দুই শিক্ষকের অপসারন চাই। তারা অধ্যক্ষকে হুশিয়ার করে বলেন, আপনি যদি এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেন তাহলে আপনার বিরুদ্ধেও আন্দোলন করা হবে। যদি অচিরেই কোন ব্যবস্থা না নেয়া হয় তাহলে এর থেকেও বড় আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় নেসক্যাফে ক্যাম্পাস কার্নিভাল কনসার্ট শো। নেসক্যাফে কর্তৃপক্ষ কনসার্ট আয়োজনের ও কফি বিক্রির অনুমতির জন্য হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা ও শহিদুল ইসলামের সাথে দেখা করেন। কিন্তু অনুমতি না দিলে শিক্ষকদের সাথে বাক বিতন্ডা হয় নেসক্যাফে কর্তৃপক্ষের। এক পর্যায়ে শিক্ষকরা তাদের কাছে টাকা দাবি করে। নেসক্যাফে কর্তৃপক্ষ টাকা দিলে শিক্ষকরা কনসার্ট শো ও কফি বিক্রির অনুমতি দেয় বলে অভিযোগ করা হয়। ঘুষ নেয়ার অভিযোগে গত ২৬ জানুয়ারি মানব বন্ধন ও বিক্ষোভ করে সাধারন শিক্ষার্থীরা। মানব বন্ধন ও বিক্ষোভ থেকে ওই দুই শিক্ষকের অপসারনের জন্য ৩ দিনের আল্টিমেটাম দেয়া হয়। আল্টিমেটাম শেষে কোন ব্যবস্থা না নেয়ায় আজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করে কলেজ ছাত্রলীগ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
