" />
AmaderBarisal.com Logo

অতিরিক্ত ফি আদায়ে

খবর প্রকাশে নড়েচড়ে বসল বরিশাল শিক্ষা বোর্ড: শোকজ

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

২৩ October ২০১৬ Sunday ২:২৪:৪৭ PM

education-board-barisal বরিশাল শিক্ষা বোর্ড শিক্ষাবোর্ড

ফাইল ছবি

আগামী ১লা নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ে ২১ অক্টোবর আমাদের বরিশাল ডটকমে “বামনায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়” শিরোনামে খবর প্রকাশিত হয়। এর পরেই নড়েচড়ে বসে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এ ঘটনায় আজ রোববার (২৩ অক্টোবর) অভিযুক্ত বরগুনার বামনায় আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বামনা-৫০৯ শম্ভু নাথ ভৌমিক এবং হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ডৌয়াতলা-৫১০ মো. নুরুল হক খান দ্বয়কে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কারণ দর্শানো চিঠি দিয়ে আগামী সাত কর্ম দিবসের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ প্রদান করেন।

চিঠিটি বরিশাল বোর্ডের ওয়েবসাইটে দেয়া আছে। যার স্মারক নং বশিবো/পনি/জেএসসি/২০১৬/১২৮৯, তারিখ ঃ ২৩ অক্টোবর ২০১৬।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহ আলমগীর স্বাক্ষরিত কারণ দর্শানো চিঠিতে লেখা রয়েছে, ২০১৬ সালের জেএসসি পরীক্ষার কেন্দ্র ফি বাবদ ১৫০ টাকার স্থলে ৪০০ টাকা আদায় মর্মে অভিযোগ পাওয়ায় আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহন ও কেন্দ্র বাতিল করা হবে না বিজ্ঞপ্তি প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জবাব দাখিল করতে বলা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা অনেক খুশি।

বামনা উপজেলার আমতলী গ্রামের দিনমজুর অভিভাবক মো. ইসমাইল জানান, বাড়তি ২৫০ টাকা না দিতে হলে ঐ টাকায় আমাদের তিন দিনের বাজার-সদায় হবে।

উল্লেখ্য, আসন্ন জেএসসি পরীক্ষায় বামনা উপজেলার আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৫৭৯ জন ও হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের ৮৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে।

দুটি কেন্দ্রের মোট ১৪১১ জন জেএসসি পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশ পত্রের ফি বাবদ ৪শত টাকা করে ৫লাখ ৬৪ হাজার ৪০০টাকা উত্তোলন করা হবে। এতে জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৩লাখ ৫২হাজার ৭শত ৫০ টাকা কেন্দ্র ফি নামে প্রবেশ পত্রের জন্য অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্ঠ বিদ্যালয় ও মাদ্রাসা পরীক্ষা পরিচলানা কমিটির।

আরো পড়ুন….
বামনায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।