![]() আ.লীগের নব-নির্বাচিত কমিটিকে ববি উপাচার্যের অভিনন্দনসংবাদ বিজ্ঞপ্তি ২৪ October ২০১৬ Monday ৫:০১:৫২ PM
![]() অধ্যাপক ড. এস এম ইমামুল হক – ফাইল ছবি আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক। আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ওই কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন তিনি। বিবৃতিতে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে এবং নবগঠিত কমিটির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে এ প্রত্যাশা আমার। তিনি আশা করেন, নবগঠিত এ কমিটির নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে অচিরেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। উপাচার্য আরো বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব যেভাবে বিশ্বব্যাপী প্রসংশিত হচ্ছে তাতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্বিত। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

