" />
AmaderBarisal.com Logo

জলবায়ু ন্যায্যতা সপ্তাহে নগরীতে ‘কফিন’ সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

২৬ October ২০১৬ Wednesday ১২:৩০:১৪ PM

জলবায়ু ন্যায্যতা সপ্তাহে নগরীতে ‘কফিন’ সমাবেশ‘প্যারিস চুক্তি অনুসারে কার্বন নির্গমন কমালে কোনো ক্রমেই পৃথিবী রক্ষা করা যাবে না। শিল্পোন্নত ও অগ্রসর উন্নয়নশীল দেশগুলো নির্গমন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তা একেবারেই অপ্রতুল। এছাড়া প্রতিশ্রুত অর্থ দেয়ায় যেভাবে গড়িমসি করছে তা প্রতারণারই নামান্তর।’

আজ (২৬ অক্টোবর ২০১৬, বুধবার) সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ ২০১৬’ উপলক্ষে আয়োজিত কফিন সমাবেশে বক্তারা এ কথা বলেন।

প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত কফিন সমাবেশে সভাপতিত্ব করেন সনাক –এর সভাপতি নুরজাহান বেগম নির্বাহী।

কফিন সমাবেশে বক্তারা আরো বলেন, প্যারিস চুক্তি অনুসারে শিল্পোন্নত এবং চীন ও ভারতের মতো অগ্রসর উন্নয়নশীল দেশগুলো কার্বন নির্গমন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুসারে ২০৫০ সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এভাবে তাপমাত্রা বাড়লে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও নিম্মমির দেশগুলো বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে।

এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবছর ১০ হাজার কোটি ডলার দেয়ার কথা থাকলেও সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে এ পর্যন্ত মাত্র ১০০ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এরই মধ্যে বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকগুলো জলবায়ু দুর্ভোগ ব্যবহার করে গরিব দেশগুলোকে ঋণ দিচ্ছে। বক্তারা জাতীয় জলবায়ু কর্তৃপক্ষ গঠন করাসহ কফিন সমাবেশ থেকে ১১ দফা দাবি জানানো হয়।

সমাবেশ থেকে জানানো হয়, জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতি এসব দাবি তুলে ধরতে ২২ থেকে ২৮ অক্টোবর (শনিবার-বৃহস্পতিবার) সারাদেশে ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ’ পালন করা হবে।

জলবায়ু ন্যায্যতা সপ্তাহে ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও কক্সবাজাওে জলবায়ু বাস্তুচ্যুতদেও মিছিল, সমাবেশ, প্রতীকী ন্যায়বিচার, প্রতীকী জি-৮ সম্মেলন, কফিন সমাবেশ, ভেলায় চড়েযাত্রা, উদ্বাস্তুদের শোভাযাত্রা ইত্যাদি কর্মসূচি পালিত হবে।

ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় কফিন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শিক্ষাবিদ মোয়াজ্জেম হোসেন, বরিশাল মানবাধিকার জোট-এর সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সি ডি পি-এর প্রধান উপদেস্ট বি আর খান, প্রভাষক শাহ শাজেদা,

ক্যাব-এর সম্পাদক রনজিৎ দত্ত, সমাজসেবক আলহাজ আঃ কাদেও খান, টি আই বি-এর সমন্বয়কারী মনির হোসেন,বেলা-এর সমন্বয়কারী লিংকন বায়েন, নাগরিক উদ্যোগ-এর সমন্বয়কারী রেজবী উল কবির, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, প্রান্তজন-এর নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, সুকুমার মিত্র। উপস্থিত ছিলেন রেবেকা বেগম,

সুগন্ধার নির্বাহী পরিচালক আলেয়া বেগম, এডাব-এর সমন্বয়কারী জাহাঙ্গির হোসেন, ডি ডি সির নির্বাহী পরিচালক মোঃ মিজানরি রহমান, গ্রাউস-এর নির্বাহী পরিচালক মোঃ আঃ মান্নান কিরন, বি এফ ডি সি-এর নির্বাহী পরিচালক মোঃ শাহজালাল, এন ভি এস-এর নির্বাহী পরিচালক শওকত আরী বাদল, ইয়থনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান প্রমূখ।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।