" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ার মিরুখালী বাজার থেকে ৯ মন ইলিশ মাছ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৪ October ২০১১ Friday ১১:১৫:১৭ PM

পিরোজপুর, ১৪ অক্টোবর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে বিক্রির জন্য আনা ৯ মন ইলিশ মাছ ১৪ অক্টোবর শুক্রবার স্থানীয় জনতা আটক করেছে।

মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার আমাদের বরিশাল ডটকমকে জানান, সকালে বাজারে বিক্রীর জন্য আনা ইলিশ মাছগুলো আমারা দেখতে পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশকে খবর দেই। এরপর পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আমাদের বরিশাল ডটকমকে জানান, মিরুখালী বাজারে বিক্রীর জন্য আনা ৯মন ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা মাছগুলো স্থানীয় দুস্থদের মাঝে ও নিকটবর্তী এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।