![]() বাঘের মুখোমুখি মোদি!
১ November ২০১৬ Tuesday ৮:৫৬:৩৯ PM
তবে ভয়ের কিছু নেই, কোনো অঘটন ঘটেনি। মোদি সেই সব ছবি দিয়েছেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে।ছবিতে দেখা যায়, মোদি লেন্সযুক্ত ক্যামেরা হাতে খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘের ছবি তুলছেন।
মোদি তাঁর টুইট বার্তায় বলেন, ‘আমি ছত্তিশগড়ে পর্যটনের জন্য বিশাল সুযোগ দেখতে পাচ্ছি। এমন একটি দিনে আমি অটল বিহারি বাজপেয়িকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যিনি আজকের এই ছত্তিশগড় গড়ে তুলেছেন।’ রমন সিং ‘নিজস্ব প্রকল্প’ হিসেবে ৮০০ একর এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে সাফারি পার্কটি। এখানে বাঘ ছাড়াও সিংহ, হরিণ, শিম্পাঞ্জি, ভালুক এবং অন্যান্য পশু রাখা হবে। লেখা ও ছবি: প্রথম আলো সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভারতের ছত্তিশগড়ে নন্দন বন সাফারি পার্ক পরিদর্শন করতে গিয়ে বাঘের মুখোমুখি হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সাফারি পার্কে ছবি তুলতে গিয়ে খাঁচার ভেতরে থাকা বাঘের খুব কাছে চলে গিয়েছিলেন তিনি।
তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের আমন্ত্রণে ওই এলাকায় সফর করেন। রমন সিং নয়া রায়পুরকে বিনিয়োগের জন্য একটি নতুন অঞ্চল হিসেবে প্রচারণা চালাচ্ছেন।