![]() ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২
১৬ October ২০১১ Sunday ৮:৩৭:১৯ AM
ঢাকা, ১৫ অক্টোবর (আর্ন্তজাতিক ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): ইয়েমেন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ বিক্ষোভকারী নিহত ও একশ’ র বেশি মানুষ আহত হয়েছে। ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। রাজধানী সানার চেইঞ্জ স্কয়ার থেকে স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ’র পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে গুলি চালায় এবং টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। পুলিশের এ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র ৩৩ বছরের স্বৈরশাসনের অবসানের দাবীতে গত আট মাসের বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ চলছে। কয়েকবার পদত্যাগের কথা বললেও তিনি আজ পর্যন্ত পদত্যাগ করেননি। এদিকে, ইয়েমেনে মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কথিত আল-কায়েদার ইয়েমেন শাখার মিডিয়া প্রধানও রয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে। তবে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন দেশটির দক্ষিণে বিমানবাহিনীর এক হামলায় আল কায়েদার একজন জোষ্ঠ নেতা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমান হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
