![]() বামনায় বোমাসহ ডাকাত সদস্য আটকমিজানুর রহমান টিপু, বামনা ৩ November ২০১৬ Thursday ৪:১১:১৪ PM
বুধবার (৩ নভেম্বর) গভীর রাতে বামনা উপজেলার ঢুষখালী গ্রামের সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানের বাড়ি ডাকাতি করে পলায়নের সময় আমুয়া দোনখাল নামক স্থানের গ্রামের জনতা মো. সুমন হাওলাদার (২৮) নামের এক ডাকাতকে আটক করে। বামনা থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দিন তার কাছ থেকে ২টি বোমা সহ তাকে আটক করেন। আটককৃত সুমন হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাউদপুরা গ্রামের আঃ সত্তার হাওলাদারের ছেলে। এ ব্যাপারে সিদ্দিকুর রহমান সিকদার বাদী হয়ে বৃহস্পতিবার বামনা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, আটক ডাকাত দলের সদস্য কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, যেহেতু ঐ ডাকাতের কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে সেহেতু ঐ ডাকাত দলের সদস্যরা দেশদ্রোহী কর্মকান্ডে সম্পৃক্ত কিনা তাও তদন্ত করা হবে এবং এই ডাকাতের দেয়া তথ্য অনুশরন করে দলের অন্যান্য সদস্যদের পরবর্তী অপারেশন সম্পর্কে অবগত হওয়া যাবে ও পুলিশ ওই অনুযায়ী আইনী পদক্ষেপ নিতে সক্ষম হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বামনায় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। ঐ সময় তার কাছ থেকে দুই’টি বোমা উদ্ধার করা হয়।