![]() বরগুনার বামনায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১৮ October ২০১১ Tuesday ৩:৪০:২১ PM
বরগুনা, ১৮ অক্টোবর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বামনা থানা পুলিশ ১৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার মধ্য আমতলী থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আরিফুর রহমান (৩২) ও মঠবাড়িয়া দেবেত্র গ্রামের শামসুল হক খানের ছেলে জাহিদুল হক সুমন (৩০)। বামনা থানার সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, ১৭ অক্টোবর সোমবার রাত আটটার দিকে তার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে বামনা থানার উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের কারাগারে পাঠানো হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
